ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে পুরো অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩১ মে) উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী ও মরিচারচর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদের দিন ব্রহ্মপুত্র নদের বালুর ঘাট এলাকায় ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বিষয়টি দুই গ্রামের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। পরে উভয় গ্রামের মানুষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি অর্ধশতাধিক খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।


ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় নগদ টাকা, স্বর্ণালংকার এবং গবাদিপশুও লুট করা হয়েছে। একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে রান্না করা খাবার, চেয়ার-টেবিল ও থালা-বাসন ভেঙে ফেলা হয়। এতে বিয়ের পুরো আয়োজন পণ্ড হয়ে যায়। এদিকে হামলার ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এক পক্ষের দাবি, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, ঘটনার সূত্রপাত হয়েছে অপমান ও উত্তেজনার কারণে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাটিকে “মধ্যযুগীয় বর্বরতা” বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল

মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল