ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার রাতে মধ্যপ্রাচ্য থেকে
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার রাতে মধ্যপ্রাচ্য থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজের যাত্রীদের ব্যাগেজ ও মালামাল তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাতের অভিযানে গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা বিভাগ, শুল্ক গোয়েন্দা, বিমান নিরাপত্তা বিভাগ এবং বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি দল আন্তর্জাতিক আগমন টার্মিনালে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা আরও ৬৯৬ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিগারেটের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬৯৮ কার্টন।


কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটগুলো সরকারি বিধি অনুযায়ী জব্দ করে শুল্ক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। অভিযানে আটক হওয়া তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধান চলছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-নিষিদ্ধ পণ্য ও শুল্ক ফাঁকি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সরকারি রাজস্ব সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা