ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার ২০৩০ পর্যন্ত আনচেলত্তিতেই আস্থা রাখছে ব্রাজিল বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিসে অপমান, শ্বশুরের আত্মহত্যা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বোর্ডের সব জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার পর রাতারাতি আলোচনায় আসেন এক স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা।
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার পর রাতারাতি আলোচনায় আসেন এক স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা। তবে পরিচিতির পাশাপাশি এখন তিনি হুমকি ও নিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। ঝাড়গ্রামের রাজ কলেজ মোড় এলাকার ওই ঝালমুড়ির দোকানের মালিক বিক্রম কুমার সাও দাবি করেন, তিনি বিভিন্ন ফোন কল ও বার্তার মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন। তার অভিযোগ, এসব হুমকিদাতারা নিজেদের বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন।


এই পরিস্থিতিতে দোকানটির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, বিক্রম কুমার সাও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয় এবং দোকান এলাকায় নিরাপত্তা জোরদার করে।


গত ১৯ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় ঝাড়গ্রাম টাউনের ওই দোকানে গিয়ে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই বিক্রম কুমার সাও সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি আরও অভিযোগ করেন, হুমকির কারণে তিনি কয়েকদিন দোকান বন্ধ রাখতে বাধ্য হন এবং বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এমনকি দোকানটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও পেয়েছেন বলে দাবি করেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিক্রম কুমারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


সূত্র: ইকোনমিক টাইমস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা