ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে নারী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ ‘যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব’ সাজেকে চলমান অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

একদিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও যমুনা সেতুতে যানবাহনের চাপ আগের দিনের তুলনায় কিছুটা
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
একদিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও যমুনা সেতুতে যানবাহনের চাপ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সংখ্যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১৭টি কম। একই সঙ্গে টোল আদায়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যা থেকে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয়েছে। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।


এর আগের দিন শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ফলে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার ও টোল—উভয়ই কমেছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, যমুনা সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান সড়কপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই এই সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী