ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শূন্যরেখার কাছে বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখার কাছাকাছি এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
শূন্যরেখার কাছে বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখার কাছাকাছি এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষ অস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ ফিরে যায়। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৭-এর ৩০ নম্বর সাবপিলারের কাছে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা প্রায় ৭০–৮০ জন সদস্য ও ৩০–৩৫ জন শ্রমিক নিয়ে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে। এটি শূন্যরেখা থেকে মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পানবাড়ী বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার সোলেমান আলী ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ জানান। তবে বিএসএফ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা অস্ত্রসহ প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করেন। এতে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে শনিবার (২৩ মে) দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে একই এলাকায় বিএসএফের অনুরূপ বেড়া নির্মাণের চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বারবার এমন ঘটনার কারণে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ