ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

মহাখালীতে পেট্রোল পাম্পের বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় তাদের
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৩৫ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৩৫ সময়
মহাখালীতে পেট্রোল পাম্পের বিস্ফোরণে দগ্ধ ৮ ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন, সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), জীবন (২১), কামাল হোসেন (৫০), আমির হোসেন (৩২), মাছুম (২৫), রানা (৩০) ও খায়ের মিয়া (৪৪) বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তুহিন বলেন, ঘটনার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন আমাদের কয়েকজন কর্মী। তখন আমি কিছুটা দূরে ছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে আমি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বেশ কয়েকজন কর্মী দগ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাত রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানায়নি ফায়ার সার্ভিস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের