ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

রংপুরে সাংবাদিকের ওপর হামলা মামলায় দুই শিক্ষক কারাগারে

রংপুরের পীরগাছায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
রংপুরে সাংবাদিকের ওপর হামলা মামলায় দুই শিক্ষক কারাগারে

রংপুরের পীরগাছায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান (৫৫) এবং রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৪৫)।


পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২২ মে) বিকেলে আদালতে হাজির করলে পীরগাছার আমলি আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (২০ মে) রাতে পীরগাছা উপজেলার সোনালী ব্যাংকের নিচে মুহিব কম্পিউটারে বসে সংবাদ লেখার সময় সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।


ভুক্তভোগীর অভিযোগ, দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্য সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হামলা চালানো হয়। হামলায় কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয় এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও অভিযোগ তদন্তে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ