ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে দলটিকে। এবারের আসরটি তাদের জন্য অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ হতে যাচ্ছে। সোমবার (১৮ মে) কোচ রালফ রাংনিক ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ দেখা গেছে, যেখানে আছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা এবং অস্ট্রিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মার্কো আর্নাউতোভিচ।


আর্নাউতোভিচ এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩২ ম্যাচে ৪৭ গোল করেছেন, যা অস্ট্রিয়ার ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে আলাবা দীর্ঘদিন ধরে দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে বিবেচিত। দলে আরও আছেন টটেনহাম ডিফেন্ডার কেভিন ডানসো, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার কনরাড লাইমার, বরুসিয়া ডর্টমুন্ডের মার্সেল সাবিটজার এবং আরবি লাইপজিগের ক্রিস্টোফ বাউমগার্টনার।


গ্রুপ ‘জে’তে অস্ট্রিয়ার প্রথম ম্যাচ ১৭ জুন নবাগত জর্ডানের বিপক্ষে। এরপর ২২ জুন টেক্সাসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আলজেরিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া।


অস্ট্রিয়া ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড;

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল

ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ ম্যুইনে, স্টেফান পশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্ভোবোদা

মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিটজার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার

ফরোয়ার্ড: মার্কো আর্নাউতোভিচ, মাইকেল গ্রেগোরিচ, সাশা কালাইজিচ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা