ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল ৪০ বছরের মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

প্রবাসীর আট টুকরো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, প্রেমিকা এখনও পলাতক

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে নির্মমভাবে খুন হওয়া সৌদি প্রবাসী মোকাররমের আট টুকরো করা মরদেহ
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
প্রবাসীর আট টুকরো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, প্রেমিকা এখনও পলাতক

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে নির্মমভাবে খুন হওয়া সৌদি প্রবাসী মোকাররমের আট টুকরো করা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব, তবে মূল এক আসামি এখনো পলাতক রয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে চারটার দিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান মরদেহটি নিহতের চাচাতো ভাই রিফাতের কাছে হস্তান্তর করেন। পরিবার জানিয়েছে, মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিয়ে গিয়ে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


নিহত মোকাররম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি দেশে ফেরার পরই এই হত্যাকাণ্ডের শিকার হন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন বলে জানা গেছে। পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মে মোকাররমকে হত্যা করা হয়। পরে ১৭ মে মুগদার আব্দুল করিম রোডের একটি বাড়ির বেজমেন্ট থেকে মরদেহের সাতটি অংশ উদ্ধার করা হয়। পরে রোববার রাত আড়াইটার দিকে বাড়ির পাশের ময়লার স্তূপ থেকে মরদেহের মাথা উদ্ধার করে পুলিশ।


র‍্যাবের দাবি অনুযায়ী, পরকীয়া সম্পর্কের জের ধরে তাসলিমা আক্তার ওরফে হাসনা, তার বান্ধবী হেলেনা বেগম এবং হেলেনার ১৩ বছর বয়সী মেয়ে মিলে মোকাররমকে হত্যা করে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। এ ঘটনায় হেলেনা বেগম ও তার মেয়েকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত তাসলিমা আক্তার এখনো পলাতক রয়েছে।


নিহতের চাচাতো ভাই রিফাত বলেন, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে এসে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। আমরা মরদেহ বুঝে পেয়েছি এবং গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নিচ্ছি। র‍্যাব-৩ জানিয়েছে, ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক ও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ