ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

কলম্বিয়ান পপ তারকা শাকিরা দীর্ঘ আট বছরের কর-সংক্রান্ত আইনি জটিলতা ও মানসিক চাপের পর অবশেষে বড় ধরনের স্বস্তি
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৯ সময়
৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

কলম্বিয়ান পপ তারকা শাকিরা দীর্ঘ আট বছরের কর-সংক্রান্ত আইনি জটিলতা ও মানসিক চাপের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিয়েছেন এবং একই সঙ্গে তার কাছ থেকে আদায় করা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC ও দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা অন্তত ১৮৩ দিন স্পেনে অবস্থান করেছিলেন, যা সেখানে করদাতা হিসেবে বিবেচিত হওয়ার ন্যূনতম সময়সীমা। তবে আদালত রায়ে উল্লেখ করেছে, এই দাবির পক্ষে কর কর্তৃপক্ষ কোনো শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অর্থবছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা নির্ধারিত করদাতা হওয়ার সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত কর ও জরিমানাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। রায়ের ফলে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং ২৫ মিলিয়ন ইউরো জরিমানা—সব মিলিয়ে বড় অঙ্কের অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে ফেরত দেওয়ার নির্দেশ এসেছে।


রায়ের পর এক প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, আদালত শেষ পর্যন্ত সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, দীর্ঘ এই আইনি লড়াইয়ের কারণে তিনি ও তার পরিবার মানসিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তার সুনাম ক্ষুণ্ন করার জন্য সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছিল। শাকিরা আরও বলেন, তার বিরুদ্ধে কখনোই কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়নি, বরং পুরো বিষয়টি ছিল ভিত্তিহীন ও অতিরঞ্জিত অভিযোগের ওপর দাঁড়ানো একটি মামলা।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ