ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য আবার চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য আবার চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হবে—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “খুব তাড়াতাড়িই হবে।” এ সময় শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে।”


উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ রয়েছে। ওই বছর মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল, পূর্ব অনুমোদন পাওয়া কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। এরপর নতুন করে আর কোনো কর্মী ভিসায় প্রবেশের সুযোগ পায়নি।


এরপর বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালানো হলেও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শ্রমবাজার আর চালু করা সম্ভব হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুনরায় বাজারটি উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার