ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

গভীর রাতে টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে হঠাৎ আগুন লেগে যায়। তবে আগুন
  • আপলোড সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:১৪ সময়
গভীর রাতে টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন ছবি : সংগৃহীত
দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে হঠাৎ আগুন লেগে যায়। তবে আগুন কিভাবে লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। 

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মির্জাপুর এলাকায় অবস্থিত টার্মিনালে এই আগুনের ঘটনা ঘটে। 

জানা গেছে, রংপুর-দিনাজপুর রুটে গেটলক বাস হিসেবে চলাচল করে এইচএপ্লাসওপি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪১৬)। সোমবার রাতে গাড়ীটি টার্মিনালে পার্কিং করে চালক চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত হেলপার অমল রায় গাড়িটি পরিস্কার করে। পরে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে চলে যায়। পরে গাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাৎক্ষনিক কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের