ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ফ্যামিলি কার্ডের তালিকায় অসংগতি, বঞ্চিতদের কাছে হাত জোড় করে দুঃখ প্রকাশ ডেপুটি স্পিকারের

নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
ফ্যামিলি কার্ডের তালিকায় অসংগতি, বঞ্চিতদের কাছে হাত জোড় করে দুঃখ প্রকাশ ডেপুটি স্পিকারের

নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৬ মে) বিকেলে কলমাকান্দা জেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত দরিদ্র ও অসহায় অনেক মানুষ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, অন্যদিকে কিছু সচ্ছল পরিবার কার্ড পেয়েছে—যা গ্রহণযোগ্য নয়।


তিনি তালিকায় ভুলের জন্য বঞ্চিতদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, উপকারভোগী নির্বাচনে গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, কাজের গাফিলতিও এক ধরনের দুর্নীতি হিসেবে বিবেচিত হয়। ডেপুটি স্পিকার আরও বলেন, ভবিষ্যতে তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সব সম্প্রদায়ের যোগ্য মানুষ যেন এই সুবিধার আওতায় আসে তা নিশ্চিত করতে হবে। অনিয়ম হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।


উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনলাইনে আবেদন করা ১ হাজার ১০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯৪টি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এদিকে অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ