ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে হতে পারে—এমন সম্ভাবনাকে ধরে নিয়ে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে হতে পারে—এমন সম্ভাবনাকে ধরে নিয়ে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার (১৭ মে)। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে (অ্যাপ ও ওয়েবসাইটে) বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।


ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট অগ্রিমভাবে বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে। আজ ১৭ মে বিক্রি করা হচ্ছে ২৭ মে’র টিকিট। চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তীতে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।


রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এই টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) দেওয়া হবে না। এছাড়া সাধারণ ও কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ (উচ্চ শ্রেণি ব্যতীত) স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরিজীবনে যেভাবে ইসলাম চর্চা করবেন

চাকরিজীবনে যেভাবে ইসলাম চর্চা করবেন