ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘বৃক্ষরোপণ ও এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


মাহদী আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় দেশের দুই শতাধিক এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ বৃক্ষরোপণের অঙ্গীকারও ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের