ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন হিরো আলম। ডিবি অফিসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩২ সময়
জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম ছবি : সংগৃহীত
জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন হিরো আলম। ডিবি অফিসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আলম।

জায়েদের সমালোচনা করে তিনি বলেন, ‘আগে জায়েদ খান এরকম করত না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে সে আমাকে বলছিল জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।’

এ সময় ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হারুন স্যারের কাছে গিয়েছিলাম। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না। তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করব।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা