ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

কর্ণফুলী নদীতে বন্দরের জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করেছে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
কর্ণফুলী নদীতে বন্দরের জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে একটি তেলবাহী নৌযানে অবৈধভাবে ডিজেল স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনার বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নদীপথে জ্বালানি চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের