ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের চেষ্টা চলছে। শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।


নাছির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মতপ্রকাশ এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করা মৌলিক অধিকার। তবে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মব সৃষ্টি’ করে রাজনৈতিক পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠন সংশ্লিষ্টদের মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, এসব ঘটনায় জড়িত ব্যক্তিরাই পরবর্তীতে রাজনৈতিকভাবে শীর্ষ পর্যায়ে উঠে এসেছে।


তিতুমীর কলেজে সাম্প্রতিক এক ঘটনার উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, সেখানে রাতে গেট ভেঙে ‘মব সৃষ্টি’ করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের পদে যুক্ত হন বলেও তিনি দাবি করেন। ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে নাছির উদ্দীন বলেন, একই ধরনের কৌশলে ছাত্রীসংস্থার কিছু কর্মীর মাধ্যমে কলেজে আবারও ‘মব’ সৃষ্টি করা হয়েছে এবং এতে ছাত্রদলের নেত্রীসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, এ সময় কিছু ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ‘মব সন্ত্রাস’ ও হয়রানি বন্ধ না হলে সংগঠনটি কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি ইডেন কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের