ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সুপ্রিম পার্টি থেকে বগুড়া ৪ আসনে ভোট করবেন হিরো আলম

দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে এবার অংশগ্রহণ করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:১৩ সময়
সুপ্রিম পার্টি থেকে বগুড়া ৪ আসনে ভোট করবেন হিরো আলম ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে এবার অংশগ্রহণ করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া এ দলটির একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে তিনি হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন।

গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, হিারো আলম দুবাই থেকে ঢাকায় এসছেন। বৃহস্পতিবার তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন।

একতারা দলীয় প্রতীক হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন করবেন বলেই জানান তার সহকারী। তার ভাষ্য, হিরো আলম আর একতারা একই সুতই গাঁথা।

বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মোবাইল সেট বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, চলতি বছরে পহেলা ফেব্রুয়ারীতে উপ নিবাচনে বগুড়া ৬ ও বগুড়া ৪ (কাহালু নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বগুড়া ৪ আসনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এ নিবাচনে তাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল বলে তার অভিযোগ ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প