ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বাই-সাইকেলে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন পলক

বাই-সাইকেল চড়ে এসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৩, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৩, দুপুর ৩:২০ সময়
বাই-সাইকেলে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন পলক ছবি : সংগৃহীত
বাই-সাইকেল চড়ে এসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র ‍জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাই-সাইকেলে চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর কাছে এ মনোনয়নপত্র তিনি জমা দেন।

এসময় প্রতিমন্ত্রীর অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয় হবে ইনশা আল্লাহ। নান্দনিক, আধুনিক এবং স্মার্ট সিংড়াকে গড়ে তোলা হবে। এ আসনে পাঁচটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন উত্তোলন করেছেন। সামনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশ নিবে বলে আশা করছি।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনসহ নেতৃবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই