ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

ঢাকার বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে, বৃষ্টিতেও বাতাসে দূষণের মাত্রা আশঙ্কাজনক

বিশ্বের বড় বড় শহরের মতোই ক্রমবর্ধমান বায়ুদূষণের চাপে রয়েছে ঢাকা। সাধারণত টানা বৃষ্টিপাতের ফলে বাতাসে জমে থাকা ধূলিকণা
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
ঢাকার বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে, বৃষ্টিতেও বাতাসে দূষণের মাত্রা আশঙ্কাজনক

বিশ্বের বড় বড় শহরের মতোই ক্রমবর্ধমান বায়ুদূষণের চাপে রয়েছে ঢাকা। সাধারণত টানা বৃষ্টিপাতের ফলে বাতাসে জমে থাকা ধূলিকণা ধুয়ে গিয়ে বায়ুর মান কিছুটা উন্নত হয়। তবে এবার কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টির পরও রাজধানীর বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক অবস্থায় রয়ে গেছে। সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা-র অবস্থান চতুর্থ। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৩৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই তালিকায় শীর্ষে রয়েছে বাগদাদ, যেখানে AQI স্কোর ২১২—যা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চিয়াং মাই (স্কোর ১৪৮) এবং তৃতীয় স্থানে আছে মানামা (স্কোর ১৪২)।


আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোরকে ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১–২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।


বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত