ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়- কারণ কী

মুক্তিযুদ্ধের পর ভুয়া সার্টিফিকেটধারীদের দাপট দেখে নিজের মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৯ সময়
নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়- কারণ কী

মুক্তিযুদ্ধের পর ভুয়া সার্টিফিকেটধারীদের দাপট দেখে নিজের মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিনিময়ে কোনো প্রাপ্তির আশা করেননি তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ভুয়া সনদের অপব্যবহার দেখে তিনি মর্মাহত হন। এক শিক্ষার্থী মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়, অথচ তার পরিবারের অতীত ছিল বিতর্কিত—এমন অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সেই ঘটনার পরই তিনি ঘৃণাভরে নিজের সনদ ছিঁড়ে ফেলেন।


তিনি আরও বলেন, তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং দেশের স্বাধীনতার জন্য। তাই যুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা তার ছিল না। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার সময় রমনার বটমূলে তিনি উপস্থিত ছিলেন এবং সেই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে এখনও বেঁচে আছেন। শহীদ জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দলটির ঘোষণা দেন—এ কথাও উল্লেখ করেন তিনি।


জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি দ্রুত এ আন্দোলনে নৈতিক ও সর্বাত্মক সমর্থন দেয়। তিনি দাবি করেন, এটি কোনো একক দলের অর্জন নয়; বরং বিভিন্ন স্তরের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের সম্মিলিত ত্যাগের ফলেই এই পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সংসদের ভেতরে ও বাইরে বহু মানুষ সংগ্রাম করেছেন, যাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল