ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) মধ্যরাতে
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৬ সময়
দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) মধ্যরাতে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি জেওনবুক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী ছিলেন। জানা যায়, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক মদ্যপ চালকের গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালে নেওয়ার পর তাকে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। রোববার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। প্রায় চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।


এই হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, প্রবাসী ও পরিচিতজনরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!