ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৬ এপ্রিল তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে।


ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। অভিযোগে বলা হয়েছে, সামসাদ আরা সাথী নামের এক নারী দাবি করেন, ওসি গোলাম আজম দুই দফায় তার কাছ থেকে মোট পাঁচ লাখ টাকা নেন মার্কেট দখল উদ্ধারের আশ্বাস দিয়ে। কিন্তু কাজ না করে উল্টো দখলদারদের হামলার শিকার হতে হয় তাকে। পরে আরও টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।


এই ঘটনায় ভুক্তভোগী নারী ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পাঁচ দিনের মধ্যেই ওসিকে প্রত্যাহার করা হয়। তবে প্রশাসন বলছে, প্রত্যাহারের সঙ্গে অভিযোগের সরাসরি সম্পর্ক আছে কি না তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর