ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজার থেকে ফরিদপুরের দিকে একটি ট্রাক যাচ্ছিল। পথে সেটি কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়, এতে অন্তত সাতজন আহত হন। এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে ট্রাকটি একাধিক মানুষকে চাপা দিয়েছে। এই গুজবের পর উত্তেজিত জনতা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। সেখানে ট্রাকটি একটি দোকানে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে চালক ও তার সহকারীদের মারধর করা হয় এবং ট্রাকটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা হান্নান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার অভিযোগ করেছে, গুজবের কারণে নিরীহ একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাবা বলেন, দোষ থাকলে আইন আছে, কিন্তু এভাবে পিটিয়ে মারা অমানবিক।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজার থেকে ফরিদপুরের দিকে একটি ট্রাক যাচ্ছিল। পথে সেটি কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়, এতে অন্তত সাতজন আহত হন। এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে ট্রাকটি একাধিক মানুষকে চাপা দিয়েছে।

এই গুজবের পর উত্তেজিত জনতা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। সেখানে ট্রাকটি একটি দোকানে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে চালক ও তার সহকারীদের মারধর করা হয় এবং ট্রাকটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা হান্নান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার অভিযোগ করেছে, গুজবের কারণে নিরীহ একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাবা বলেন, দোষ থাকলে আইন আছে, কিন্তু এভাবে পিটিয়ে মারা অমানবিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প