ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

ভোট গণনার আগে মমতার কঠোর বার্তা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশে কড়া বার্তা
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
ভোট গণনার আগে মমতার কঠোর বার্তা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২ মে) কালীঘাট থেকে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, তার দল তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসনে জয় পেয়ে আবারও সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। বৈঠকে ভোট গণনার দিন কীভাবে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট গণনার দিন প্রতিটি এজেন্টকে ভোর থেকে গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। দলের নির্দেশ ছাড়া কেন্দ্র ত্যাগ না করার নির্দেশও দেন তিনি। তিনি আরও বলেন, কম ব্যবধানের আসনে কোনো অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে পুনর্গণনার দাবি জানাতে হবে। পাশাপাশি বুথফেরত সমীক্ষাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন তিনি।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, ফলাফলের সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়তে পারবে না। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে হবে  বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের এই প্রস্তুতি সংগঠনকে আরও সক্রিয় ও সতর্ক রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল