ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটির সুযোগ। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:৩১ সময়
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটির সুযোগ। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিনের ঈদ ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই ছুটির পরিধি আরও বাড়ছে। ফলে কিছু পরিকল্পনা করলে টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।


ছুটির কাঠামো অনুযায়ী, ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) নৈমিত্তিক ছুটি নিলে ২২ মে থেকেই ছুটি শুরু করা সম্ভব। এরপর ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও 31 মে পুনরায় সরকারি ছুটি মিলবে। এর সঙ্গে ১ জুন (সোমবার) ঐচ্ছিক ছুটি গ্রহণ করা গেলে—কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে—টানা ১১ দিনের ছুটি পূর্ণ হতে পারে।


অন্যদিকে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানেও অগ্রগতি দেখা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশ দুই ধাপ এগিয়ে বর্তমানে ৯৩তম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন। এই তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জামাইকা, ফিজি, সেশেলসসহ আরও কয়েকটি দেশ।


র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপের কয়েকটি দেশসহ সংযুক্ত আরব আমিরাত রয়েছে শীর্ষ তালিকায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ