ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পরকীয়া!

ইতালিতে বড় ভাই হুমায়ুন ফকিরের হাতে ছোট ভাই নয়ন ফকির (২৮) খুনের ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পরকীয়া!

ইতালিতে বড় ভাই হুমায়ুন ফকিরের হাতে ছোট ভাই নয়ন ফকির (২৮) খুনের ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সময়ের সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ, পরকীয়া সম্পর্ক ও আর্থিক বিরোধের নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযুক্ত হুমায়ুন ফকির প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও চাচাতো বোনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি পরিবারে উত্তেজনার সৃষ্টি করে এবং সম্পর্কের অবনতি ঘটে।


পরিবারের দাবি, বিদেশে নেওয়ার জন্য নয়নের কাছ থেকে নেওয়া অর্থ নিয়েও দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে আরও অর্থ দাবি করলে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ঘটনার দিন বিকেলে নয়ন বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে গেলে পেছন থেকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আরও অভিযোগ রয়েছে, হত্যার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের রক্তাক্ত মরদেহ দেখান, যা পরিবারের সদস্যদের স্তব্ধ করে দেয়। ঘটনার পর ইতালি পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে আটক করেছে। বর্তমানে তিনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। নিহত নয়নের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


স্থানীয়দের মতে, পারিবারিক কলহ কীভাবে এমন ভয়াবহ রূপ নিতে পারে, তা নিয়ে এলাকায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু