ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, প্রথম ইউনিট সকাল ১১টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


জানা গেছে, শুরুতে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।


তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর পৌনে ১টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমুলিয়া মডেল টাউন এলাকার কারখানাটি টিনশেড নির্মিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই