ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

এবার রাজধানীর ২৫ স্থানে বসবে পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মোট ২৫টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
এবার রাজধানীর ২৫ স্থানে বসবে পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মোট ২৫টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী হাটে পশু কেনাবেচা হবে বলে জানা গেছে। ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ইতিমধ্যে এসব হাটের ইজারাদার নির্ধারণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা উত্তর সিটির প্রথম পর্যায়ের দরপত্র খোলার পর কয়েকটি হাটে কোনো প্রস্তাব জমা না পড়ায় পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি খিলক্ষেত, মিরপুর, বাড্ডা, উত্তরা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে অস্থায়ী হাট বসবে। তবে কিছু গুরুত্বপূর্ণ হাটে কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না আসায় নতুন করে দরপত্র প্রক্রিয়া চালু করা হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পোস্তগোলা, শাহজাহানপুর, শ্যামপুর-কদমতলী, মাতুয়াইল, দয়াগঞ্জ, বনশ্রী ও গোলাপবাগসহ বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে।


দক্ষিণ সিটির প্রথম পর্যায়ের দরপত্র খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার। সিটি করপোরেশন সূত্র বলছে, এসব হাট নির্ধারিত স্থান ও খালি জায়গায় নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে উত্তর সিটির একটি হাটের জন্য সর্বোচ্চ দরপ্রস্তাব এসেছে ১৪ কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত, যা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।


সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনায় এবারের কোরবানির পশুর হাটগুলো ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প