ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের

এক মাঠে ৫৪ জাতের ধান

উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দিতে দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
এক মাঠে ৫৪ জাতের ধান

উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দিতে দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ৫৪টি ধানের জাত নিয়ে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। সদর উপজেলার কাউগা এলাকায় স্থাপিত এ গার্ডেনের মাধ্যমে একই সঙ্গে বিভিন্ন জাতের ধানের বৃদ্ধি, উচ্চতা, শিষের গঠন, রোগবালাই সহনশীলতা ও ফলনক্ষমতা পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন কৃষকেরা। এর ফলে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত জাত নির্বাচন সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এলএসটিডি প্রকল্পের আওতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমের উপযোগী ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো পাশাপাশি রোপণ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।


প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫টি প্রযুক্তি গ্রামে একই ধরনের রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কাছে উন্নত জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি সহজভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি মূলত একটি জীবন্ত গবেষণা ক্ষেত্র, যেখানে একসঙ্গে একাধিক জাতের মূল্যায়ন সম্ভব।


দিনাজপুর অঞ্চলে প্রথমবারের মতো এমন উদ্যোগে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রতিদিনই অনেক কৃষক ও দর্শনার্থী গার্ডেন পরিদর্শন করে বিভিন্ন জাত সম্পর্কে ধারণা নিচ্ছেন। স্থানীয় কৃষক মো. আব্দুল আলিম বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে তিনি আগামী মৌসুমে কোন ধান চাষ করবেন তা নির্ধারণ করতে পেরেছেন।


ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান জানান, ভবিষ্যতে আউশ ও আমন মৌসুমেও এ ধরনের প্রদর্শনী চালু রাখার পরিকল্পনা রয়েছে।


সংশ্লিষ্টদের মতে, এ ধরনের রাইস গার্ডেন কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা