ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।


প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে বিভিন্ন শ্রেণিতে শহীদদের সংখ্যা হলো—বেসামরিক ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনী ১ হাজার ৫৪১ জন, বিজিবি ৮১৭ জন, পুলিশ ৪২৩ জন এবং আনসার বাহিনী ১ জন। এছাড়া গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন বলেও জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, তবে এখনো তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। স্বাধীনতার এত বছর পরেও সেই উদ্যোগ সম্পূর্ণ হয়নি, যা দুঃখজনক। তিনি জানান, সরকার তার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে গবেষণার ভিত্তিতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভা আয়োজন, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে।


মন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শহীদ ও গণহত্যার শিকারদের সঠিক স্বীকৃতি প্রদান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ