ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ক্ষমতায় কে আসবে তা ঠিক করবে দেশের জনগণ: নুর

তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা ষষ্ঠ দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
ক্ষমতায় কে আসবে তা ঠিক করবে দেশের জনগণ: নুর ছবি : বাংলা নিউজ নেটওয়ার্ক
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা ষষ্ঠ দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে তা নিয়ে দিল্লিতে বৈঠক হয়। তারা আলোচনা করে কারা তাদের পক্ষে কাজ করবে। দিল্লির তাবেদারি করতে পারবে এমন দলকে তারা ক্ষমতায় বসাতে চায়। আমরা স্পষ্ট বলছি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই দেশ অন্য কোন দেশের তাবেদারি করবে না। এই দেশে কে ক্ষমতায় আসবে তা ঠিক করবে এই দেশের জনগণ।

তিনি বলেন, আমরা দেখেছি ২০ জন সাবেক আমলা মনোনয়ন কিনেছে, তারা চাকরিতে থাকা অবস্থায় এই সরকারের বেআইনী নির্দেশ পালন করেছে। এখন শেষ বয়সে বিনা ভোটে এমপি হতে চায়। কিছু অভিনয় শিল্পী ও খেলোয়াড় তারাও আজ বিনা ভোটের এমপি হতে চায়। সরকারও ১৪ ও ১৮ মার্কা নির্বাচন করতে মরিয়া। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশ আর নিশি রাতের ইলেকশন হতে দেওয়া হবেনা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চলছে। পত্রিকার খবরে দেখলাম, নির্বাচনের আগে আড়াই মাসে বিএনপির ৩৬২ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার বিরোধী দলকে নির্বাচনে আনতে এমন দমন-পীড়ন শুরু করেছে। গণঅধিকার পরিষদকে নিয়েও নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে। আমরা দলীয় সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে যাবো না।

জাতীয় পার্টি এতোদিন বলে আসলো নির্বাচনের পরিবেশ নেই, সেই তারা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছে। নির্বাচনের যাওয়ার জন্য বিভিন্ন জোট গঠিত হচ্ছে। যারাই সরকারের ফাঁদে পা দিয়ে নির্বাচনে যাবে, তারা হবে জাতীয় মীরজাফর। সুতরাং এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে আন্দোলনে নামুন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করা হয়েছে। কারণ তিনি সরকারের সাথে আপোষ করেন নি। গণঅধিকারও সরকারের সাথে কোন আপোষ করবেনা। আমাদের দাবি, সরকাদের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান করছি। আপনারা রাজপথে নামলে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প