ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে টিএসসি থেকে আটক করেছে ছাত্রশক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে টিএসসি থেকে আটক করেছে ছাত্রশক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টিএসসি এলাকায় ঘোরাঘুরির সময় ওই শিক্ষার্থীকে সন্দেহজনকভাবে দেখতে পেয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছিলেন।


জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল দাবি করেন, ১৫ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় সাকিব সরাসরি জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তিনি আরও জানান, সাকিবের ফেসবুক প্রোফাইল যাচাই করে সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তারা। পরে প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।


তবে আটক হওয়ার সময় সাকিব দাবি করেন, তিনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কাজে এসেছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে। মামলা থাকলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে, অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে, এম. সাকিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তার বিরুদ্ধে আগের সহিংস ঘটনায় দুটি মামলা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা