ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০৮ সহকারী পরিচালক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক, চলছে আবেদন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন ঝড়ের কবলে মেঘনায় আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ চলন্ত বাসে চালক অজ্ঞান, স্কুলের শিশুরাই বাস থামিয়ে দিল জরুরি কল জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন জাতিসংঘে সক্রিয় কূটনীতি, জেনেভায় বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিফাত হাসান (১৯) ও সাব্বির আহমেদ (১৮)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


পুলিশ জানায়, ঢাকাগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৬৮-৩৭৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১৬-০৬৩৬) পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


সন্ধ্যায় রিফাত হাসান এবং রাত সোয়া ৭টার দিকে সাব্বির আহমেদ মারা যান। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ