রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্স এসব যাত্রী পরিবহন করছে বলে জানিয়েছে আশকোনা হজ অফিস। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনস-এর ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত এক হাজি জানান, গরম আবহাওয়া থাকলেও ইবাদতে কোনো সমস্যা হচ্ছে না। নিয়মিত নামাজ আদায় ও ওমরাহ পালন করতে পারায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। খাবার ও চলাচলেও কোনো বড় অসুবিধা নেই বলে জানান তিনি। আশকোনা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।
তিনি আরও জানান, ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়েছে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন