ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ সংক্রান্ত বক্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ সংক্রান্ত বক্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অশোভন এবং গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। এমন বক্তব্য অতীতের স্বৈরাচারী আচরণের প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তেজনাপূর্ণ ও সংঘাতময় করে তুলতে পারে। দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন ভাষা প্রত্যাশিত নয়।


জামায়াত নেতা বলেন, অতীতেও বিভিন্ন শক্তি দলটিকে নির্মূল করার চেষ্টা করেছে কিন্তু তা সফল হয়নি। তিনি বিএনপি মহাসচিবকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর