ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মনোনয়ন ফরম সংগ্রহে মমতাজ যা বলেন সাংবাদিকদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:২৯ সময়
মনোনয়ন ফরম সংগ্রহে মমতাজ যা বলেন সাংবাদিকদের ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।তিনি আওয়ামী লীগের হয়ে এবারও মানিকগঞ্জ -২ আসনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মঙ্গলবার  আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এই শিল্পী।


ওই সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশবাসী, আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ -২ আসনে সবাইকে আহ্বান করব আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নিতে।


ভোটকেন্দ্রে এসে সবাই যেন ভোট দেয়। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। উনার কোনো বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।


এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা