ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের ১১তম আসরের ফাইনাল। ওই ম্যাচেই কেবল দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন।


শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দর্শক প্রবেশের অনুমতির জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টিতে আগ্রহী থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের চলমান মিতব্যয়ী নীতিকে গুরুত্ব দিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে ফাইনাল ম্যাচে দর্শক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ২৬ মার্চ শুরু হয় এবারের পিএসএল। ৮ দলের অংশগ্রহণে মোট ৪৪টি ম্যাচ হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়। বিভিন্ন শহরের পরিবর্তে ম্যাচগুলো সীমিত করে লাহোর ও করাচিতে আয়োজন করা হয়। এই সিদ্ধান্তে শুরু থেকেই অসন্তোষ জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের