ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে কোনো বাধাই সেই স্রোত থামাতে পারবে না। তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে দেশে “তামাশা” চলছে এবং বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও মন্তব্য করেন।


বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গায়ের জোরে গণভোটের রায় উপেক্ষা করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে। এলডিপির চেয়ারম্যান অলি আহমদ নির্বাচন কমিশন ও সরকারের তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে এবি পার্টির নেতা মজিবুর রহমান মনজু বলেন, গণভোট বাস্তবায়ন না হলে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, নিজেদের ঐতিহ্যবাহী রাজনৈতিক অবস্থান থেকে সরে না আসার আহ্বান জানান। পাশাপাশি সরকারের পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও সমালোচনা করেন। ১১ দলীয় ঐক্যজোটের নেতারা সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে এবং রাজপথ উত্তাল করে তোলা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের