ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির

ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দূরত্ব তৈরির পরিকল্পিত চেষ্টা চলছে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির

ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দূরত্ব তৈরির পরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের হাত রয়েছে। তিনি তাদের প্রকাশ্যে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান এবং পরিচয় গোপন করে রাজনৈতিক কার্যক্রম না চালানোর অনুরোধ করেন।


তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত সংখ্যক কমিটি থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ‘মব’ বা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি করছে। তার অভিযোগ, গত দেড় বছরে ক্যাম্পাসগুলোতে সংঘটিত এমন ঘটনায় ১৫ থেকে ২০ জনের একটি সংগঠিত গ্রুপ সক্রিয় ছিল, যারা ছাত্রদলকে হেনস্তা ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। ছাত্রদল সভাপতি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু নেতাকর্মী পাল্টা প্রতিক্রিয়া দেখালেও সংগঠন সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে নির্দেশ দিয়েছে।


তিনি অভিযোগ করেন, ভূয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, তবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখবে। ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, তারা যেন গোপন রাজনীতি পরিহার করে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তিনি সতর্ক করে বলেন, বিভেদের সুযোগ নিয়ে অন্য রাজনৈতিক শক্তি পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকর হতে পারে। ছাত্রদল কখনোই গোপনে রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের