ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভ্রমণে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এক নজিরবিহীন ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি মানবাধিকার সংস্থা।
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভ্রমণে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এক নজিরবিহীন ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) একাধিক সংগঠন যৌথভাবে এই সতর্কতা প্রকাশ করে। সতর্কবার্তায় বলা হয়, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া সাংবাদিক, খেলোয়াড় ও দর্শকরা বর্ণবৈষম্য, হয়রানি বা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন। বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।


সংস্থাগুলো আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অভিবাসন নীতির কঠোরতা এই উদ্বেগের মূল কারণ। ভ্রমণকারীদের ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি, লক্ষ্যভিত্তিক হয়রানি এবং আটক কেন্দ্রে অমানবিক আচরণের সম্ভাবনার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো দর্শনার্থী অভিবাসন আটক কেন্দ্রে গেলে সেখানে অমানবিক আচরণের শিকার হতে পারেন—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সম্ভাব্য ভ্রমণকারীদের আগেই সতর্ক থাকার পাশাপাশি জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


মানবাধিকার সংগঠনগুলো ফিফার প্রতি আহ্বান জানিয়েছে, যেন দর্শনার্থীদের মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তবে মানবাধিকার সংগঠনগুলো ফিফার এই আশ্বাসে সন্তুষ্ট নয়।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মার্চে এক প্রতিবেদনে বলেছিল, বিশ্বকাপকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতি তা থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর