ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ ও পাল্টা অবস্থানকে কেন্দ্র করে উত্তপ্ত
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৬ সময়
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ ও পাল্টা অবস্থানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দুই সংগঠন। প্রথমে শাখা ছাত্রদল জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন হল এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে গিয়ে সমাবেশ করে। এ সময় তারা ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন স্লোগান দেন এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন।


সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং ক্যাম্পাসে ‘সন্ত্রাসী রাজনীতি’ বন্ধের দাবি জানান। অন্যদিকে, একই সময়ে শাখা ছাত্রশিবিরও পৃথক মিছিল বের করে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ করে। তারা ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পাল্টা স্লোগান দেন এবং নেতাদের সমালোচনা করেন।


ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, অতীতের সহিংস রাজনৈতিক ধারা আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আঘাত এলে পাল্টা প্রতিরোধের জন্য তারা প্রস্তুত। শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহীম রনি বলেন, তারা ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনীতি চেয়েছিলেন, কিন্তু ‘গুপ্ত’ ইস্যু ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


উভয় পক্ষই একে অপরকে দায়ী করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে দেয়, যার ফলে পুরো এলাকায় কিছু সময়ের জন্য অস্থির পরিস্থিতি তৈরি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?