ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আলিয়ার ছবি বিকৃত করে প্রচারণা, তোপের মুখে পাকিস্তানি ব্র্যান্ড

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১২ সময়
আলিয়ার ছবি বিকৃত করে প্রচারণা, তোপের মুখে পাকিস্তানি ব্র্যান্ড

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক সংস্থার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কোনো অনুমতি ছাড়াই অভিনেত্রীর বিভিন্ন লুক ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে তাকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও বিশ্লেষণে বোঝা যায়—এসব ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। জানা যায়, আলিয়ার লরিয়েল প্যারিস র‍্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচী-এর ফটোশুটের ছবি বিকৃত করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি বিজ্ঞাপনে দাবি করা হয়েছে—এই পোশাকগুলো আলিয়াও পছন্দ করবেন।


এই ঘটনায় ক্ষুব্ধ ভক্তরা এটিকে ‘প্রতারণা’ ও ‘নিম্নমানের মার্কেটিং’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বলিউডের অনেক তারকা নিজেদের ছবি বা কণ্ঠ বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন-সহ বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?