ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড!

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইএফএল চ্যাম্পিয়নশিপ-এ আবারও হারের মুখ দেখেছে লেস্টার সিটি। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথ-এর কাছে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড!

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইএফএল চ্যাম্পিয়নশিপ-এ আবারও হারের মুখ দেখেছে লেস্টার সিটি। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথ-এর কাছে ১-০ গোলে হেরে অবনমনের শঙ্কা আরও বাড়িয়েছে দলটি। এই ম্যাচেই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি।


১-০ গোলে পিছিয়ে ছিল লেস্টার। ওই সময় মাঠ থেকে তুলে নেওয়া হয় হামজাকে। মাঠ ছাড়ার সময় পোর্টসমাউথের কিছু সমর্থক তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে গ্যালারির দিকে প্রতিক্রিয়া জানান হামজা এবং পরে বিষয়টি রেফারিকে বোঝানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি বিবেচনায় না নিয়ে উল্টো তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এতে আরও হতাশ হয়ে পড়েন এই মিডফিল্ডার।


ম্যাচ শেষে এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। বর্ণবাদী আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে ইংলিশ ফুটবলে নিরাপত্তা ও শাস্তিমূলক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। এদিকে এই হারের ফলে ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ২৩ নম্বরে রয়েছে লেস্টার সিটি। অবনমন এড়াতে হলে তাদের অন্তত ২১ নম্বরে উঠে আসতে হবে, যা এখন বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


সূত্র: ডেইলি এক্সপ্রেস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক