ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির বার্তায় বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দাম সমন্বয় করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। এতে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করে তারা। এর আগে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, ডিজেল লিটারে ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে পুনর্নির্ধারণ করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দামের এই সমন্বয় বাজারে সরবরাহ ব্যবস্থাকে কিছুটা স্থিতিশীল করতে সহায়তা করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!