ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’ পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন, কী জানানো হবে

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন আসছে

নাজমুল ইসলাম পাপন থেকে শুরু করে সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড পর্যন্ত দীর্ঘদিন ধরে পূর্বাচলে আন্তর্জাতিক মানের
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন আসছে

নাজমুল ইসলাম পাপন থেকে শুরু করে সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড পর্যন্ত দীর্ঘদিন ধরে পূর্বাচলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা থাকলেও অজানা কারণে প্রকল্পটি খুব বেশি এগোয়নি। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকল্পটি নতুন করে গতি পেয়েছে। তাদের পরিকল্পনায় পূর্বাচল স্টেডিয়াম অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে স্থান পেয়েছে এবং এর ডিজাইনে পরিবর্তন আনার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির কর্মকর্তারা পূর্বাচল স্টেডিয়াম প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় পুরো স্টেডিয়ামের নকশা উপস্থাপন করা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “২০২৭ সালে এশিয়া কাপ এবং ২০৩১ সালে বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে আমরা সহ-আয়োজক। তাই ক্রিকেট বোর্ড প্রথম ধাপে কাজ শুরু করবে এবং সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। আমরা চাই না এই প্রকল্প নিয়ে আর কোনো জটিলতা বা বিলম্ব হোক।”


অন্যদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বর্তমান ডিজাইনে কিছু পরিবর্তন আনা জরুরি। তিনি বলেন, “আজ আমরা মাননীয় মন্ত্রীকে পুরো ডিজাইন দেখিয়েছি। কিছু জায়গায় পরিবর্তন দরকার, শুধুমাত্র পরিবর্তনের জন্য নয়, প্রয়োজন অনুযায়ীই এসব সংশোধন করা হবে।” তিনি আরও জানান, নকশা প্রণয়নকারীদের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হবে। কারণ এই প্রকল্পে বড় ধরনের সরকারি বিনিয়োগের প্রয়োজন হবে।


পূর্বাচল স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্রীড়ার জন্যও সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলাকে যুক্ত করলে দেশের ক্রীড়া উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বিসিবির মতে, এটি একটি বড় ক্রীড়া অবকাঠামো প্রকল্প, যা ভবিষ্যতে দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা