ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত ১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক

হবিগঞ্জের বানিয়াচং-এ ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায়
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক

হবিগঞ্জের বানিয়াচং-এ ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপাড় এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে একই গ্রামের কয়েকজনের সঙ্গে ইব্রাহিম মিয়ার সংঘর্ষ হয়।


ঘটনার সময় প্রতিপক্ষের দুইজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদ জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী