ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বিকেল সাড়ে ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন-সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।


সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, বিভিন্ন খাতে অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি দেশের চলমান গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়েও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!