ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে নিজে ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেছেন
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪৮ সময়
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে নিজে ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেছেন এবং তিনি নিজে ফরম সংগ্রহ করেছেন। আজ সকালে নগরীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।


গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান এবং সাধারণ সম্পাদক বিএম সাহাব উদ্দিন আজম উপস্থিত ছিলেন।


আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২১ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।


আগ্রহীরা দলীয় মনোনয়নের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।


ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে বিতরণ করা হচ্ছে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের অফিসের তৃতীয় তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।


কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় কার্যালয়ে অতিরিক্ত জমায়েত ছাড়াই নিজেদের অথবা প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে তাদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।


আবেদনপত্র সংগ্রহের সময় একজন প্রার্থীকে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপিতে মোবাইল নম্বর,পূর্ববর্তী তিনটি পদের নাম এবং বর্তমান সাংগঠনিক পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস